রাজগঞ্জ, ২৬ সেপ্টেম্বরঃ রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে রক্তদান শিবিরের আয়োজন করা হল। সেবা সংকল্প অভিযান-এর অঙ্গ হিসেবে শনিবার রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালের কমিউনিটি হলে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালের উদ্যোগে আয়োজিত এই শিবিরে এলাকার সাধারণ মানুষের পাশাপাশি হাসপাতালের স্বাস্থ্যকর্মীরাও স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। এদিন প্রায় ৪০ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। সংগৃহীত রক্ত জলপাইগুড়ি জেলা ব্লাড ব্যাংকে পাঠানো হবে বলে জানা গিয়েছে।
রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ ডক্টর মিতালী ফুলিয়া, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি নিতাই মণ্ডল, ডঃ রাজ গৌরব-সহ হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা।





