রাজগঞ্জে পথচারী ও পুলিশকর্মীদের সঙ্গে রাখিবন্ধন উৎসব পালন বিজেপির

রাজগঞ্জ, ২৮ আগস্টঃ রাখি পরিয়ে পথচারী ও পুলিশকর্মীদের সঙ্গে সৌহার্দ্যের বার্তা বিজেপির। শুক্রবার রাজগঞ্জ ব্লকের আমবাড়ি বটতলায় পথচারী, স্থানীয় দোকানদার ও ক্রেতাদের রাখি পরিয়ে রাখি পূর্ণিমা পালন করেন বিজেপি কর্মীরা।

এদিন ভোরের আলো থানায় গিয়ে পুলিশকর্মীদের হাতেও রাখি পরানো হয়। বিজেপির বিভিন্ন সংগঠনের পুরুষ ও মহিলা কর্মীরা রাখিবন্ধন উৎসবে অংশ নেন। পথচলতি মানুষ, স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের হাতে রাখি পরানোর পাশাপাশি তাদের মিষ্টি মুখ করিয়ে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার বার্তা দেন বিজেপি কর্মীরা।

এদিন রাখি পূর্ণিমাকে কেন্দ্র করে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় মানুষের মধ্যেও উৎসাহ দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes