রাজগঞ্জ, ১৬ অক্টোবরঃ রাম মন্দিরের আদলে তৈরি হয়েছে রাজগঞ্জের নবীন সংঘের পুজোমণ্ডপ, পঞ্চমীতে উদ্বোধন করলেন বিধায়ক। মণ্ডপের অভিনব নির্মাণশৈলী এবং আকর্ষণীয় আলোকসজ্জা ইতিমধ্যেই দর্শনার্থীদের নজর কাড়তে শুরু করেছে।
থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে মণ্ডপের সাজসজ্জা ও আলোকসজ্জায় বিশেষ গুরুত্ব দিয়েছেন পুজো উদ্যোক্তারা। পঞ্চমীর সন্ধ্যা থেকেই পুজোমণ্ডপে দর্শনার্থীরা আসছেন। দুর্গাপুজোর আগামী দিনগুলিতে এই মণ্ডপ দেখতে আরও বেশি সংখ্যক মানুষের সমাগম হবে বলে আশা করছেন উদ্যোক্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক দিনেশ সরকার, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি মনিকা অধিকারী, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি নিতাই মণ্ডল, বিডিও শুভঙ্কর দাস এবং সমাজসেবী তথা বিজেপি নেতা দিলীপ চৌধুরী, দেবাশীষ দে সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
রাম মন্দিরের আদলে তৈরি মণ্ডপ ও চোখধাঁধানো আলোকসজ্জা এবারের দুর্গোৎসবে দর্শনার্থীদের বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে উঠবে বলে আশাবাদী নবীন সংঘের পুজো উদ্যোক্তারা।





