নকশালবাড়ি, ৯ অক্টোবরঃ স্থায়ীকরণ ও সম কাজে সম বেতনের দাবিতে কর্মবিরতিতে সামিল হলেন VRP ও VLP কর্মীরা।গোটা রাজ্যের পাশাপাশি এদিন নকশালবাড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে কর্মবিরতি পালন করেন তারা।
অভিযোগ, গত ২৫ সেপ্টেম্বর কলকাতা পঞ্চায়েত দফতরে স্মারকলিপি প্রদান করার পর ৭ অক্টোবরের মধ্যে স্থায়ীকরণ ও সম কাজের সম বেতনের করার দাবি করা হলেও এখনও তা হয়নি। রাজ্যে নতুন সরকারের উপর ভরসা রেখে দ্রুত এই দাবির আবেদন করেন তারা।
তাদের আরও অভিযোগ, গত ১৮ বছর ধরে মনরেগা প্রকল্পের অধীনে কাজ করলেও বিগত সরকারের আমলে একাধিক উন্নয়ন কাজ করার পাশাপাশি নতুন সরকারের আমলেও প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ, অন্নপূর্ণা ভান্ডারের কাজ,১২৫ দিনের ভিবি-জি-রাম-জি প্রকল্পের কাজ করতে হচ্ছে।কিন্তু গোটা রাজ্যে প্রায় ৮ হাজার কর্মীদের নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ হয়নি।রাজ্য বাজেটেও কর্মীদের নিয়ে কোনো দিশা ছিল না বলে অভিযোগ।
দাবী না মানা হলে আগামীদিনে শিলিগুড়ি মহকুমায় আন্দোলনে নামা হবে বলে জানান কর্মীরা।





