শিলিগুড়ি, ২৩ নভেম্বরঃ শিলিগুড়িতে ফের রাস্তা দখলমুক্ত করতে অভিযান পুলিশের।বাগরাকোট বাজারে এদিন অভিযান চালানো হয়।
শহরের যানজট সমস্যা কমাতে এবং রাস্তা দখলমুক্ত রাখতে লাগাতার অভিযান চালাচ্ছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। আজ শিলিগুড়ির বাগরাকোট বাজার এলাকায় বিশেষ অভিযান চালালো পানিট্যাঙ্কি ট্রাফিক গার্ডের পুলিশকর্মীরা।
অভিযোগ, বাগরাকোট বাজার এলাকায় রাস্তার একাংশ দখল করে বেশকিছু দোকানপাট বসছিল।এরফলে সাধারণ মানুষের যাতায়াতের পাশাপাশি যান চলাচলেও সমস্যা তৈরি হচ্ছিল। সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই এদিন রাস্তা দখলমুক্ত করার উদ্যোগ নেয় ট্রাফিক বিভাগ।
পুলিশের তরফে জানানো হয়েছে, শহরের বিভিন্ন এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখতে এবং রাস্তার উপর অবৈধ দখলদারি রুখতে এই ধরনের অভিযান আগামীদিনেও অব্যাহত থাকবে।





