খড়িবাড়ি, ১৫ অক্টোবরঃ উৎসবের মূহুর্তে খড়িবাড়ির পানিট্যাঙ্কি সীমান্তে তাজা কার্তুজ সহ গ্রেফতার হল এক যুবক। ধৃতের নাম পাওগুলিন হাওকিব, মনিপুরের বাসিন্দা।
জানা গিয়েছে, নেপালে চোখের চিকিৎসার জন্য পরিবারের ২ সদস্যের সঙ্গে সীমান্তে আসে অভিযুক্ত। নেপালের এক বেসরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে নেপালে প্রবেশের আগে সীমান্তে তল্লাশির সময় অভিযুক্তের ব্যাগ থেকে তাজা কার্তুজ উদ্ধার করে এসএসবি।
অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের পর খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অভিযুক্তকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে।





