রাজগঞ্জ, ২২ নভেম্বরঃ নিজের বৌমাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল শ্বশুরের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল ভোরের আলো থানার অন্তর্গত এলাকায়।
অভিযোগ, ছেলের অনুপস্থিতিতে বৌমার সঙ্গে অশালীন আচরণ করেন শ্বশুর।
সেই সময় ঘটনাটি ছেলের নজরে আসতেই বাড়িতে শুরু হয় তীব্র বচসা। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্ত শ্বশুরকে ঘিরে ধরেন তারা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভোরের আলো থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্ত শ্বশুরকে থানায় নিয়ে যায় পুলিশ।অভিযোগকারী গৃহবধূ ঘটনার কথা জানিয়ে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা ও কঠোর শাস্তির দাবি করেছেন।
অন্যদিকে অভিযুক্তের মেয়ে সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তার বাবা মদ্যপ অবস্থায় শুধু নাতিকে কোলে নিতে গিয়েছিলে। তার বাবা সম্পূর্ণ নির্দোষ।





