গজলডোবা, ৩১ অক্টোবরঃ গজলডোবার তিস্তা ক্যানেলের জলে দেখা গেল অন্য মেজাজে এক হাতিকে।স্নান করতে নেমে বেজায় মজা গজরাজের।
এদিন দেখা যায়, গজলডোবার তিস্তা ক্যানেলের জলে নেমেছে একটি হাতি।আপন মনে জলে নেমে কখনও শুঁড় দিয়ে জল ছেটাচ্ছে, আবার কখনও জলে ডুব দিয়ে স্নান করছে। বেশ কিছুক্ষণ ধরে এভাবেই জলে সময় কাটাতে দেখা যায় হাতিটিকে। হাতির এমন মজার কাণ্ড দেখে রাস্তা দিয়ে যাতায়াত করা মানুষজনও দাঁড়িয়ে পড়েন।
কেউ কেউ আবার সেই দৃশ্য নিজের মোবাইল ক্যামেরায় বন্দি করেন। জঙ্গলের বাইরে তিস্তা ক্যানেলের জলে গজরাজের এমন জলকেলি পথচলতি মানুষের কাছে হয়ে ওঠে বাড়তি আকর্ষণ।





