নকশালবাড়ি, ১৮ নভেম্বরঃ কোটি টাকার সোলার লাইটের কাজ শুরু নকশালবাড়িতে। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের আর্থিক সহায়তায় ৯৫ লক্ষ টাকায় ১৪১টি সোলার লাইটের কাজ শুরু হল।
এদিন নকশালবাড়ির খেমচী নদীর ছটঘাটে সোলার লাইটের কাজের সূচনা করা হয়। নকশালবাড়ির ছটঘাট, শ্মশান কালিমন্দির, মনীষীদের মূর্তি এলাকা, হাসপাতাল সহ একাধিক এলাকায় এই লাইট বসানোর কাজ চলছে।সোলার লাইটের কাজ শুরু হতেই খুশী স্থানীয়রা।
ছটঘাটে সোলার লাইটের কাজ শুরু হওয়ায় উত্তরবঙ্গ উন্নয়ন দফতর ও প্রতিমন্ত্রী আনন্দময় বর্মনকে ধন্যবাদ জানিয়েছেন ছটপুজো কমিটির সদস্যরা।
প্রতিমন্ত্রীর সহায়তায় সোলার লাইটের মাধ্যমে আলোকিত হবে সমস্ত জায়গা এমনটাই জানান নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা সাধন চক্রবর্তী।





