বাগডোগরা, ১৮ নভেম্বরঃ মালদা থেকে ব্রাউন সুগার এনে বাগডোগরায় হাতবদলের ছক।ফের বড়সড় সাফল্য পেল বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশ।গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবুল হুসেন নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
ধৃত যুবক মালদার কালিয়াচক এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, মালদা থেকে বাসে করে তিনটি প্যাকেটে ব্রাউন সুগার নিয়ে বাগডোগরার বিহার মোড় এলাকায় হাতবদলের ছক ছিল অভিযুক্তের। বাগডোগরার মুনি মোড়ে বাস থেকে নামতেই যুবকের গতিবিধির ওপর নজরদারি ছিল পুলিশের।এরপর তল্লাশি চালিয়ে অভিযুক্তের কাছ থেকে তিনটি প্যাকেটে মোট ২৬৮ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়।
ধৃতের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে। আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হবে।





