ইসলামপুর, ২৪ ফেব্রুয়ারিঃ আগামী ৩ মার্চ উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ কলেজ মাঠে প্রশাসনিক সভায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার এই সভাস্থল পরিদর্শন করলেন মন্ত্রী গোলাম রব্বানী, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগারওয়াল, করণদিঘি বিধায়ক মনদেব সিনহা,কালিয়াগঞ্জ নব নির্বাচিত বিধায়ক তপন সিংহ, কৃষি কর্মাধ্যক্ষ মোশারফ হোসেন সহ অন্যান্যরা।





