শিলিগুড়ি, ১০ নভেম্বরঃ শিলিগুড়ির ইসকন মন্দিরে মহাসমারোহে পালিত হল গোবর্ধন পুজো। এই উৎসবকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে হাজার হাজার ভক্তের সমাগম হয়। পুজো, ভজন, কীর্তন এবং বিশেষ মহাভোগ নিবেদনের মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করা হয়।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনবাসীদের ইন্দ্রদেবের পরিবর্তে গোবর্ধন পর্বতের পুজো করার পরামর্শ দিয়েছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে ইন্দ্রদেব প্রবল বৃষ্টি ও ঝড় সৃষ্টি করেন। সেইসময় ভগবান শ্রীকৃষ্ণ তার কনিষ্ঠ আঙুলের ওপর গোবর্ধন পর্বত তুলে টানা সাত দিন ধরে ব্রজবাসী ও তাদের গবাদি পশুদের রক্ষা করেন।
এই বিশেষ দিনে ভক্তরা গোবর্ধন পর্বতের প্রতীকী রূপ তৈরি করে পুজো করেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে অন্নকূট মহাভোগ নিবেদন করেন।
এদিন গোবর্ধন পুজো উপলক্ষে শিলিগুড়ি ইসকন মন্দিরেও ভক্তদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।





