শিলিগুড়ি, ১১ নভেম্বর: ভাই-বোনের ভালোবাসা, স্নেহ ও মমতার এক অমলিন উৎসব ভাতৃদ্বিতীয়া। বোনের হাতের ফোঁটায় ভাইয়ের দীর্ঘায়ু ও সুস্থতা কামনার মধ্য দিয়ে প্রতিবছরই পালিত হয় এই বিশেষ দিন।উৎসবের আবহে মেতে ওঠেন সকলে।তবে শিলিগুড়ির নিষিদ্ধ পল্লি এলাকায় এবারের ভাতৃদ্বিতীয়ায় দেখা গেল এক অন্যরকম ছবি।
সমাজের প্রচলিত ধারণা ও পরিচিতির গণ্ডি পেরিয়ে সেখানেও ভাই-বোনের সম্পর্কের আবেগ ও ভালোবাসার প্রকাশ ঘটল।
স্বেচ্ছাসেবক শক্তি পালের উদ্যোগে প্রতিবছরের মতো এবারও নিষিদ্ধ পল্লি এলাকায় আয়োজন করা হয় ভাতৃদ্বিতীয়া উৎসবের। তিনি প্রতিবছরই সেখানে উপস্থিত হয়ে মহিলাদের হাতে ফোঁটা নেন এবং তাদের হাতে বিভিন্ন উপহার তুলে দেন। তার এই উদ্যোগে উৎসবের দিনে আনন্দ ও আবেগের এক অন্যরকম পরিবেশ তৈরি হয়। সমাজের মূল স্রোত থেকে অনেকটা দূরে থাকা এই মহিলাদের মুখেও ফুটে ওঠে হাসি।





