জলপাইগুড়ি, ২০ নভেম্বর: তিস্তা সেতুতে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল তিন যুবকের। বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ি থেকে ময়নাগুড়িগামী তিস্তা সেতুতে দুর্ঘটনাটি ঘটে।
মৃত তিন যুবকের নাম রিজু মণ্ডল, রোহন রায় এবং সত্য কেরানি। তিনজনই বিবেকানন্দ পল্লীর বাসিন্দা ছিলেন। জানা গিয়েছে, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং অপর একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়।
একইসঙ্গে তিন যুবকের মৃত্যুর খবর এলাকায় পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে।
কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ।





