শিলিগুড়ি, ৪ অক্টোবরঃ শিলিগুড়ি সংলগ্ন তিনবাত্তি এলাকায় রেললাইন থেকে এক ব্যক্তির মৃ*ত দে*হ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মৃ*তের নাম অভিজিৎ গুহ। শিলিগুড়ির নিউ মিলনপল্লির বাসিন্দা।
জানা গিয়েছে, গতকাল গভীর রাতে তিনবাত্তি রেললাইন থেকে অভিজিৎ গুহের দে*হ উদ্ধার করে জিআরপি। পরে মৃ*ত দে*হ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
মৃ*তের এক বন্ধুর দাবি, ২০০৮ সাল থেকে চলা একটি জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে মানসিক চাপে ছিলেন অভিজিৎ। অভিযোগ, জমি দখলকে কেন্দ্র করে কয়েকজন ব্যক্তি তাকে নিয়মিত হেনস্থা করছিলেন। এই মানসিক চাপের কারণেই অভিজিৎ চরম সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন।
এদিকে মৃ*ত্যুর আগে অভিজিৎ একটি চিঠিও লিখেছিলেন বলে জানা গিয়েছে। সেই চিঠিতে জমি সংক্রান্ত বিবাদ এবং মানসিক নির্যাতনের কথা উল্লেখ রয়েছে বলে দাবি। ব্যক্তির পরিবারে রয়েছে স্ত্রী ও ১৪ বছরের এক কন্যা।এই ঘটনায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



