ফাঁসিদেওয়া, ৩১ অক্টোবরঃ সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেস নেতার বিজেপিতে যোগদানের ছবি ভাইরাল হতেই অসন্তোষ বিজেপি কর্মীরা। কুশপুতুল পুড়িয়ে ক্ষোভ প্রকাশ করলেন বিজেপি কর্মীরা।
জানা গিয়েছে, ফাঁসিদেওয়া ব্লক তৃণমূলের সভাপতি কাজল ঘোষের দিল্লিতে বিজেপি কেন্দ্রীয় সভাপতি নীতিন নবীন ও সুনীল বনসলের সঙ্গে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।এতেই ক্ষুব্ধ হন বিজেপি কর্মীরা। প্রতিবাদ মিছিল করে কাজল ঘোষের কুশপুতুল পুড়িয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা।
বিজেপি কর্মীদের অভিযোগ, একাধিক দুর্নীতির সঙ্গে যোগ থাকার পাশাপাশি তৃণমূল আমলে এলাকায় অশান্তি সৃষ্টি করেছিল এই নেতা। বিজেপি সরকারের আমলে পাট্টা জমি দখল নিয়ে গ্রেফতার হয়েছিল। এই অবস্থায় কিভাবে বিজেপিতে গেলেন এই নেতা তা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন বিজেপি কর্মীরা।
আগামীদিনে মুখ্যমন্ত্রী ও বিজেপি রাজ্য সভাপতির কাছে অভিযোগ জানাবেন বলে জানান তারা। এই বিষয়ে কাজল ঘোষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অরুণ মন্ডল জানান, বিজেপিতে যোগ নিয়ে জানা নেই। রাজ্য বা কেন্দ্রীয় স্তর থেকে কোনো তথ্য জানানো হয়নি।





