ফাঁসিদেওয়া, ২২ নভেম্বরঃ ভুসির আড়ালে লক্ষাধিক টাকার চোরাই শাল কাঠ পাচার রুখল বনদফতর।ফাঁসিদেওয়ার মৌলানির ২৭নং জাতীয় সড়কে এলাকার ঘটনা।
বনদফতর সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই চোরাই শাল কাঠের পাচার খবর আসছিল বনদফতরের কাছে। গতকাল রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে ঘোষপুকুর বনদফতরের টিম পিছু নিয়ে মৌলানি এলাকায় একটি শাল কাঠের গাড়ি বাজেয়াপ্ত করে।
তবে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চালক। জানা গিয়েছে, বাজেয়াপ্ত করা শাল কাঠের বাজারমূল্য লক্ষাধিক টাকা।পাচারের কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে।
এই বিষয়ে ঘোষপুকুর রেঞ্জের রেঞ্জার ওয়াংটু লামা জানান, আগামীদিনেও এই ধরনের অভিযান চলবে।





