শিলিগুড়ি, ২৮ আগস্টঃ শিলিগুড়ি পুরনিগমের ২৪ নম্বর ওয়ার্ডে একটি বৈদ্যুতিক পোলে অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।
এদিন হঠাৎই বৈদ্যুতিক পোলে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে।এরপর আচমকাই রাস্তার উপর ছিঁড়ে পড়ে হাইভোল্টেজ বিদ্যুতের তার।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বিভাগের একটি ইঞ্জিন। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পাশাপাশি বিদ্যুৎ দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছয়।এরপর দ্রুততার সঙ্গে ক্ষতিগ্রস্ত তার পরিবর্তনের কাজ শুরু করা হয়।
এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।বড় ধরনের ক্ষয়ক্ষতির খবরও মেলেনি।ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ২৪ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর প্রসেনজিৎ পাল। তিনি জানান, এখনও পর্যন্ত সেরকম কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।বিদ্যুৎ সংযোগ চালু হওয়ার পর পরিস্থিতি স্পষ্টভাবে বোঝা যাবে।
