শিলিগুড়ি, ৮ অক্টোবরঃ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ সহ ৮ দফা দাবিতে শিলিগুড়িতে এসডিও অফিস অভিযান করল DYFI-এর দার্জিলিং জেলা কমিটি।
এদিন মিছিল করে এসডিও অফিসের সামনে পৌঁছে সেখানে বিক্ষোভ কর্মসূচি পালন করেন DYFI কর্মী-সমর্থকেরা।
আন্দোলনকারীদের এসডিও অফিসের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ।এরফলে বাইরেই বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা।পরে একটি ডেপুটেশনও প্রদান করা হয়।
এদিনের কর্মসূচি থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবি তোলা হয়।পাশাপাশি অবিলম্বে সমস্ত নির্বাচন করানোর দাবি সহ মোট ৮ দফা দাবি জানানো হয়। SDO অফিসের সামনে জ্ঞানেশ কুমারের কুশপুতুল দাহ করা হয়।
দাবি পূরণ না হলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন DYFI নেতৃত্বরা।




