শিলিগুড়ি, ৮ অক্টোবরঃ অভিনেতা নানা পাটেকরের প্রয়াণে গভীরভাবে শোক প্রকাশ করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
বৃহস্পতিবার শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির কার্যালয়ে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নানা পাটেকরের স্মৃতিচারণ করেন শমীক ভট্টাচার্য।
তিনি বলেন, নানা পাটেকর ছিলেন অত্যন্ত প্রতিভাবান ও সংবেদনশীল অভিনেতা। চলচ্চিত্র জগতের প্রচলিত তারকা-সংস্কৃতির বাইরে থেকেও তিনি সাধারণ মানুষের সঙ্গে যুক্ত ছিলেন এবং মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। তার প্রয়াণ ভারতীয় সাংস্কৃতিক জগতের জন্য বড় ক্ষতি।
এদিন সিপিআইএম নেতা তথা প্রাক্তন রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে মদের বোতল ছোড়ার অভিযোগ নিয়ে তিনি বলেন, এই ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয়। যারা এই ঘটনা ঘটিয়েছে, তারা অন্যায় করেছে বলেও মন্তব্য করেন তিনি।




