নকশালবাড়ি, ১৩ নভেম্বরঃ পশ্চিমবঙ্গ আবাস যোজনার ৭ লক্ষ উপভোক্তাদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হল। এদিন নবান্নে এই অনুষ্ঠান হয়। রাজ্যের সমস্ত জেলা ভার্চুয়ালি এই অনুষ্ঠানে অংশ নেয়।
দার্জিলিং জেলার নকশালবাড়িতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন। এদিন মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন দার্জিলিং জেলাশাসক ও মহকুমাশাসক। পশ্চিমবঙ্গ আবাস যোজনার উপভোক্তাদের প্রতিকী চেক তুলে দেন মন্ত্রী।
গোটা জেলায় ৫ হাজার মানুষের অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ আবাসের টাকা সরাসরি ঢুকবে। এই বিষয়ে মন্ত্রী জানান, দ্বিতীয় কিস্তির এই টাকায় ঘরের কাজ সম্পন্ন হবে। পাশাপাশি আগামীদিনে আরও উপভোক্তাদের খুঁজে বের করার নির্দেশ দেন মন্ত্রী।
এদিন পশ্চিমবঙ্গ আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে খুশি উপভোক্তারা।





