শিলিগুড়ি, ২ নভেম্বরঃ আগামীকাল শিলিগুড়িতে ‘গণতন্ত্র বাঁচাও’ পদযাত্রা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।এই কর্মসূচিকে ঘিরে শুরু হয়েছে জোরদার প্রস্তুতি।
জানা গিয়েছে, আগামীকাল শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে শুরু হবে পদযাত্রা। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পদযাত্রাটি এসে শেষ হবে মহাত্মাগান্ধী মোড়ে। সেখানে সভামঞ্চ থেকে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই কর্মসূচিতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার দলীয় নেতৃত্ব, মন্ত্রী ও অন্যান্য জনপ্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে।
পদযাত্রাকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রস্তুতি পর্ব খতিয়ে দেখেন প্রশাসনিক আধিকারিক ও দলীয় নেতৃত্বরা।পরিদর্শনে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা-সহ পুলিশের একাধিক আধিকারিক এবং বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অরুণ মণ্ডল, উত্তরবঙ্গের কনভেনার রাজু সাহা সহ অন্যন্যারা।নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এদিন অরুণ মণ্ডল জানান, আগামীকালের কর্মসূচিকে সফল করতে দলীয় স্তরে সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে।
অন্যদিকে শিলিগুড়িতে এসে প্রবীন বিজেপি নেতা মাখনলাল সরকার ও শিলিগুড়ির গর্ব রিচা ঘোষের বাড়িতে সাক্ষাৎ করতে যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।





