শিলিগুড়ি, ২৭ মেঃ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে ট্রাফিক সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক করলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনারেটের একাধিক উচ্চপদস্থ আধিকারিক।
এদিনের বৈঠকে শহরের ক্রমবর্ধমান যানজট ও সাধারণ মানুষের ভোগান্তি কমানোর বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।শহরের বর্তমান পরিস্থিতি এবং সম্ভাব্য সমাধান নিয়েও আলোচনা হয়েছে।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শঙ্কর ঘোষ জানান, আগামী তিন মাসের মধ্যে ট্রাফিক সমস্যা সমাধানে একাধিক উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে। যানজট নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি বৃদ্ধি এবং সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে নতুন কিছু পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয়েছে।
