রাজগঞ্জ, ২৭ মেঃ রাজগঞ্জের হনুমান মন্দিরে বাৎসরিক পুজোয় ভক্তদের ভিড়। বুধবার থেকে শুরু হয়েছে দুদিন ব্যাপী এই ধর্মীয় মহোৎসব। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে নেমেছে ভক্তদের ঢল।
জানা গিয়েছে,রাজগঞ্জের তোতাইগছ-দুর্বাগছ সবার মন্দির নির্মাণ কমিটির উদ্যোগে গত ১২ বছর ধরে এই মহোৎসবের আয়োজন করা হচ্ছে। এদিন বজরংবলির পুজোর পাশাপাশি অন্যান্য দেবদেবীর বিশেষ পূজার আয়োজন করা হয়।
মন্দির কমিটির সদস্যরা জানান, বুধবার সকাল থেকেই পুজো শুরু হয়েছে। সারাদিন পূজা-অর্চনার পাশাপাশি ভান্ডারার ব্যবস্থাও রাখা হয়েছে ভক্তদের জন্য। প্রতি বছরের মতো এবারও রাজগঞ্জ, শিলিগুড়ি, জলপাইগুড়ি সহ বিভিন্ন এলাকা থেকে বহু ভক্ত সমাগম হয়েছে। আজ ও আগামীকালও নানা ধর্মীয় অনুষ্ঠান ও প্রসাদ বিতরণের আয়োজন থাকবে বলে জানা গিয়েছে।
