নকশালবাড়ি, ২৬ আগস্টঃ শারদীয় দুর্গোৎসবের খুঁটি পুজো করলো নকশালবাড়ি বাবুপাড়া স্পোটিং ক্লাব।
জানা গিয়েছে, নকশালবাড়ি বাবুপাড়া স্পোটিং ক্লাবের ৬৭তম বর্ষের দূর্গাপুজোর থিম থাইল্যান্ডের বুদ্ধমন্দিরের আদলে মন্ডপসজ্জা।থাকবে সুসজ্জিত আলোসজ্জা।সঙ্গে থাকবে বুদ্ধের আদলে মূর্তি।
এদিন খুটিপুজোর মাধ্যমে দূর্গা পুজোর প্রস্তুতি শুরু হল। খুঁটিপুজোয় ক্লাব সদস্য ও স্থানীয় সমাজসেবীরা উপস্থিত ছিলেন।
পুজো কমিটির সম্পাদক বুলন ঘোষ জানান, এবছর বিগ বাজেটের এই পুজোয় মানুষের ভিড় উপচে পড়বে।
