শিলিগুড়ি, ২৭ সেপ্টেম্বরঃ বন্ধ করে দেওয়া হয়েছে শিলিগুড়ির ফুলেশ্বরী রেলগেট।শনিবার রাত থেকে বন্ধ হয়েছে সেই রাস্তা দিয়ে চলাচল।এরফলে চলাচলের একমাত্র ভরসা হয়ে উঠেছে জল-কাদা ভর্তি আন্ডারপাস।
দীর্ঘদিন ধরে ফুলেশ্বরী রেলগেটের রাস্তা দিয়েই যাতায়াত করতেন স্থানীয় বাসিন্দারা। তবে রেলের তরফে রেলগেট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার পর সেই পথ আর ব্যবহার করা যাবে না।
অন্যদিকে সাধারণ মানুষের যাতায়াতের কথা মাথায় রেখে ফুলেশ্বরীর আন্ডারপাসটি ব্যবহার করার ব্যবস্থা করা হয়েছে। ফলে আগামীদিনে স্থানীয় বাসিন্দাদের আন্ডারপাস দিয়েই যাতায়াত করতে হবে।এরপরই আন্ডারপাসের বেহাল অবস্থা নিয়ে ফের একবার প্রশ্ন উঠতে শুরু করেছে।





