বাগডোগরা, ১৩ নভেম্বরঃ বন্যপ্রাণী শিকার করে ভুরিভোজ।বনদফতরের হাতে গ্ৰেফতার হল এক যুবক। ধৃতের হারমন মুন্ডা। বাগডোগরার চৌপুখরিয়ার ভেস্টিজোত এলাকা থেকে গ্ৰেফতার করা হয় অভিযুক্তকে।
বনদফতর সূত্রে খবর, গতকাল সন্ধ্যায় সিডিউল ১ তালিকাভুক্ত বনবিড়াল শিকার করে ভুরিভোজ করেছিল অভিযুক্ত।ঘটনাস্থল থেকে মৃত প্রাণীর দেহাংশ উদ্ধার করা হয়েছে। অভিযুক্তের হেফাজত থেকে উদ্ধার হওয়া বনবিড়ালের দেহাংশ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
জিজ্ঞাসাবাদে বনবিড়াল শিকার করে খাওয়ার ঘটনার কথা স্বীকার করেছে অভিযুক্ত। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।এই ঘটনায় আরও কারা জড়িত রয়েছে তার তদন্তে নেমেছে বাগডোগরা বনদফতর।





