শিলিগুড়ি, ২২ নভেম্বরঃ শিলিগুড়ির দেবীডাঙা এলাকায় একটি বাড়ির ভেতর থেকে মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম ঝারি বর্মন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্বামী হারাধন বর্মন ও দুই সন্তানকে নিয়ে দেবীডাঙা এলাকায় থাকতেন ঝারি বর্মন। রবিবার সকালে চোখের চিকিৎসার জন্য তার স্বামী নেপালে যান। সেইসময় বাড়িতে একাই ছিলেন মহিলা। দীর্ঘক্ষণ বাড়ির দরজা বন্ধ থাকায় সন্দেহ হওয়ায় স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে পুলিশ। মহিলাকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।





