শিলিগুড়ি, ১২ আগস্ট: শিলিগুড়ির জ্যোতির্ময় কলোনির একটি বাড়ি থেকে সোনা ও নগদ টাকা চুরির ঘটনার তদন্তে নেমে অম্বিকানগর এলাকা থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে এনজেপি থানার পুলিশ। ধৃতদের নাম সঞ্জয় রায় ও রমেশ প্রসাদ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পয়লা আগস্ট চুরির ঘটনাটি ঘটে। এরপর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গতকাল দুজনকে গ্রেফতার করা হয়। যদিও এখনও পর্যন্ত চুরি যাওয়া সোনা ও নগদ টাকা উদ্ধার করা সম্ভব হয়নি।
তবে চুরি করা সামগ্রী কোথায় বিক্রি করা হয়েছে সে সম্পর্কে তথ্য মিলেছে।ধৃতদের পুলিশি রিমান্ডে নিয়ে চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের চেষ্টা চালানো হবে।
বুধবার ধৃত দুই অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। গোটা ঘটনার তদন্তে পুলিশ ।
