পারিবারিক অশান্তির জের, ভাইয়ের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ ব্যক্তির বিরুদ্ধে

শিলিগুড়ি,১৮ মেঃ পারিবারিক অশান্তির জেরে ভাইয়ের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠলো ব্যক্তির বিরুদ্ধে।সোমবার রাতে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ির রবীন্দ্রনগর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই পারিবারিক বিবাদ চলছিল। সেই বিবাদের জেরেই অভিযুক্ত ব্যক্তি ক্ষিপ্ত হয়ে ভাইয়ের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন গৃহবধূ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি থানার পুলিশ।আহত গৃহবধূকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।গোটা ঘটনার তদন্তে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *