শিলিগুড়ি, ২৮ সেপ্টেম্বরঃ সাড়ে ৩ বছর পেরিয়ে গিয়েছে, নেই স্থায়ী উপাচার্য। উপাচার্য না থাকায় কার্যত দিনের পর দিন অচলাবস্থায় দিন কাটছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের।দ্রুত বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করতে হবে এই দাবিকে সামনে রেখে এবার বিক্ষোভে নামল অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ।
এদিন পঞ্চানন বর্মার মূর্তি থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট হয়ে প্রশাসনিক ভবনে শেষ হয়।
সংগঠনের দাবি, দ্রুত বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করতে হবে। এই নিয়ে আচার্য ও রাজ্য সরকারের সঙ্গে আলোচনা ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। এবার নতুন সরকারের ওপর ভরসা রয়েছে মত সংগঠনের।
প্রসঙ্গত, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য শুধু নয়, নেই রেজিস্ট্রার, নেই অর্থ আধিকারিক, কন্ট্রোলার সহ একাধিক গুরুত্বপূর্ণ পদ।




