ফুলবাড়ি, ২৬ আগস্টঃ আজ নবী দিবস অর্থাৎ হযরত মহম্মদের জন্মদিন। বিশ্ব নবী দিবস উপলক্ষে ফুলবাড়িতে বিশাল শোভাযাত্রার আয়োজন করা হল।
মুসলিম ধর্মাবলম্বী মানুষ এই দিনটিকে যথাযোগ্য শ্রদ্ধার সঙ্গে পালন করেন। অন্যান্য এলাকার পাশাপাশি এদিন শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির চুনাভাটি, কামরাঙ্গাগুড়ি-সহ বিভিন্ন এলাকা থেকে বহু মুসলিম ধর্মাবলম্বী মানুষ শোভাযাত্রায় অংশ নেন। আয়োজকদের দাবি, শোভাযাত্রায় কয়েক হাজার মানুষের সমাগম হয়। ধর্মীয় পতাকা ও ব্যানার নিয়ে শোভাযাত্রাটি বিভিন্ন এলাকা পরিক্রমা করে।
শোভাযাত্রাকে ঘিরে ফুলবাড়ি এলাকায় উৎসবের আমেজ দেখা যায়। পাশাপাশি অংশগ্রহণকারীদের সুবিধার্থে ফুলবাড়ি মার্ডারমোড় এলাকায় ঠান্ডা পানীয় বিতরণের ব্যবস্থাও করা হয়।
