শিলিগুড়ি, ২ সেপ্টেম্বরঃ প্রথমে প্রেম এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিকার সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগ।প্রেমিকার অভিযোগের ভিত্তিতে প্রেমিককে গ্রেফতার করলো পুলিশ।
জানা গিয়েছে, ২০২২ সামে এনবিএসটিসি এর কর্মচারী প্রীতম সরকারের সঙ্গে এক মহিলা চিকিৎসকের পরিচয় হয়।পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।বিয়ের কথা বলে একাধিকবার শারীরিক সম্পর্ক করে বলে অভিযোগ।এরপর বিয়ে করতে অস্বীকার করে প্রীতম সরকার।
ঘটনার পর প্রেমিকা শিলিগুড়ি মহিলা থানায় প্রেমিকের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ দায়ের করে প্রেমিকা।সেই অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে ভক্তিনগর থানা অন্তর্গত এলাকা থেকে প্রীতম সরকারকে গ্রেফতার করে।ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগ, গ্রেফতার প্রেমিক

Share this story
More from শিলিগুড়ি
শিলিগুড়িউত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ৩
শিলিগুড়ি, ২৯ আগস্টঃ রাখিবন্ধন উৎসবের দিন রাতে মাটিগাড়া থানা এলাকায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ।গ্রেফতার তিন অভিযুক্ত। জানা গিয়েছে, লেলিন কলোনিতে বাড়ি ফেরার পথে তিনজন মদ্যপ যুবক ছাত্রীদের অশ্লীল মন্তব্য করে এবং এরপর তাদের হেনস্থা করতে শুরু করে। যদিও ঘটনার প্রতিবাদ করে তিন ছাত্রী। তিন যুবককে মারধর করে খবর দেয় পুলিশকে।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিন অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতরা হল…
শিলিগুড়িট্রেনে করে বাতিল নোট পাচারের অভিযোগ, জিআরপি এসওজি’র অভিযানে গ্রেফতার ১
শিলিগুড়ি, ২৯ আগস্টঃ ট্রেনে করে বাতিল নোট পাচারের অভিযোগ।অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করলো এনজেপি জিআরপি-র স্পেশাল অপারেশন গ্রুপ। অভিযুক্তের নাম সন্তোষ কুমার।বিহারের বাসিন্দা। জানা গিয়েছে, অভিযুক্তের কাছ থেকে প্রায় ৯ লক্ষ টাকা পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোট উদ্ধার করা হয়েছে।অভিযুক্ত অসম থেকে কলকাতাগামী সরাইঘাট এক্সপ্রেসের জেনারেল কোচে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে এনজেপি স্টেশনে ট্রেনে তল্লাশি চালিয়ে তার ব্যাগ…
শিলিগুড়িনেপালে গিয়ে নিখোঁজ শিলিগুড়ির ব্যবসায়ী, ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরিবারের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী
শিলিগুড়ি, ২৯ আগস্টঃ মানস সরোবর যাত্রায় গিয়ে নিখোঁজ শিলিগুড়ির ব্যবসায়ী সমর মণ্ডলকে নিয়ে চিন্তায় রয়েছে পরিবার। এখনও মেলেনি খোঁজ।এই অবস্থায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমর মন্ডলের পরিবারের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।পরিবারটিকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, নেপালের ভয়াবহ দুর্যোগে পশ্চিমবঙ্গের প্রায় ৩০ জন পর্যটক নিখোঁজ হয়েছেন। রাজ্য সরকার নিখোঁজ পর্যটকদের পরিবারের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছে এবং…
শিলিগুড়িইস্টার্ন বাইপাসে ফের পথ দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় গুরুতর আহত ১
শিলিগুড়ি, ২৯ আগস্টঃ শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসে ফের পথ দুর্ঘটনা। ঢাকেশ্বরী কালী মন্দির সংলগ্ন এলাকায় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেন শিবু সাহা নামে এক ব্যক্তি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইস্টার্ন বাইপাসের ঢাকেশ্বরী কালী মন্দিরের কাছে শিবু সাহার একটি দোকান ও বাড়ি রয়েছে।এদিন রাস্তা পারাপারের সময় একটি গাড়ি তাকে ধাক্কা মারে। অভিযোগ, ধাক্কা মারার পর তার ওপর দিয়েই চলে যায় গাড়িটি। দুর্ঘটনার…
