ফুলবাড়ি, ১৫ সেপ্টেম্বরঃ ছটপুজোর আগে শেষ মুহূর্তের প্রস্তুতি, ফুলবাড়ি মহানন্দা ব্যারেজে তৈরি হচ্ছে ছটঘাট।
বিকেলে অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন করে পুজো করবেন ছটব্রতীরা। তার আগে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি মহানন্দা ব্যারেজে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সকাল থেকেই পরিবারের সদস্যদের নিয়ে ছটঘাট তৈরির কাজে ব্যস্ত রয়েছেন।
কোথাও কলাগাছ পুঁতে, কোথাও ফুল ও রঙিন কাপড় দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে ছটঘাট। পাশাপাশি চলছে ঘাট পরিষ্কারের কাজও। বিকেলে ছটব্রতীরা পুজোর ডালা ও ফলমূল নিয়ে ঘাটে এসে মহানন্দার জলে দাঁড়িয়ে অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন করবেন।
এই বিষয়ে রোহিত সাহ জানান, প্রতিবছরই তারা এই ঘাটে ছটপুজো করে আসছেন। এবছরও একাধিক ছটঘাট তৈরি করা হচ্ছে। সকাল থেকেই বহু ছটব্রতীর পরিবারের সদস্যরা এসে ঘাট তৈরির কাজে হাত লাগিয়েছেন। কলাগাছ ও ফুল দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে ঘাট।
অন্যদিকে ছটব্রতীদের যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য ফুলবাড়ি-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তরফে তৈরি করা হয়েছে চেঞ্জিং রুমও। পাশাপাশি পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে।





