শিলিগুড়ি, ১৪ নভেম্বরঃ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানায় কর্মরত সিভিক ভলান্টিয়ার পুষ্কর তামাংয়ের। তার আকস্মিক মৃত্যুতে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গিয়েছে, গতকাল ডিউটি চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পুষ্কর। এরপর তাকে মেডিক্যাল এলাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে আজ মাটিগাড়া থানায় প্রয়াত পুষ্কর তামাংকে শেষ শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত পুলিশ আধিকারিক ও সহকর্মীরা তার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। সহকর্মীর আকস্মিক মৃত্যুতে পুলিশ মহলে শোকের পরিবেশ তৈরি হয়েছে।





