জলপাইগুড়িতে চিকিৎসায় গাফিলতির জেরে সদ্যোজাতর মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তেজনা

জলপাইগুড়ি ,১৩ জানুয়ারিঃ চিকিৎসায় গাফিলতির জেরে সদ্যোজাতর মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল জলপাইগুড়ির উকিলপাড়ার একটি নার্সিংহোমে।ইতিমধ্যেই ওই নার্সিংহোমের কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছে মৃত শিশুর পরিবার।যদিও নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে অভিযোগ ভিত্তিহীন বলে জানানো হয়েছে।  

জানা গিয়েছে, গত শুক্রবার জলপাইগুড়ির লাটাগুড়ির বাসিন্দা সমীর সেন তার অন্তঃসত্ত্বা স্ত্রী শুক্লা সেনকে জলপাইগুড়ির উকিলপাড়ার ওই নার্সিংহোমে ভর্তি করেন। ওই দিনই শুক্লা দেবী একটি কন্যা সন্তানের জন্ম দেন। শনিবার শিশু ও মা দুইজনই সুস্থ থাকায় সমীর বাবু লাটাগুড়িতে ফিরে যান।এরপর গভীর রাতে নার্সিংহোম থেকে সমীর বাবুকে ফোন করে জানানো হয় শিশুর অবস্থা আশঙ্কাজনক রয়েছে। খবর পেয়ে সমীর বাবু গভীর রাতে  ছুটে আসেন নার্সিংহোমে। নার্সিংহোমের পক্ষ থেকে শিশুটিকে অন্যত্র নিয়ে যাওয়ার কথা বলা হয়। সেই মতো শিশুটিকে জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়।তবে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, শিশুটির অবস্থা আশঙ্কাজনক রয়েছে আরো আগে তাকে সদর হাসপাতালে  আনা উচিত ছিল।এর কিছুক্ষণ পর সেখানেই শিশুটির মৃত্যু হয়৷

সমীর বাবুর অভিযোগ, নার্সিংহোমের কর্মীরা শিশুটিকে একটি ইনজেকশন দিয়েছিল ।তারপর থেকেই শিশুর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে।চিকিৎসায় গাফিলতির জেরেই মৃত্যু হয়েছে তার সদ্যোজাত শিশুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetbetgarantijokerbetmobilbahisjojobetJojobetJojobetkargabetpusulabetpusulabetholiganbetJojobetJojobetjojobetmariobetdeneme bonusuurfa konteynerşanlıurfa konteynercasibom casibom jojobet girişnew pornbahiscasinosekabetmatbetimajbetvdcasinovdcasinopusulabetgrandpashabetgrandpashabetgrandpashabetgrandpashabetDeneme Bonusu Veren SitelerŞans Casinojojobet girişazhar-itay.com grandpashabetpusulabetkazandrainterbahissezarcasinojojobet güncel girişmatadorbetDeneme Bonusu Veren Siteler 2026grandpashabetcasibompusulabetcasibomcasibomcasibomgrandpashabetporn liveperabetcasibomjojobetgrandpashabetholiganbetgameofbet1winteosbetpalacebetbetsalvadorcasinoroyalbetplaymercurecasinoesbetbetbeynesinecasinowbahisjojobetgrandpashabetholiganbetgameofbet1winteosbetgrandpashabetgrandpashabet girişwbahis girişwbahistempobetcasibom Built with ❤︎ by appycodes