বেলাকোবায় বিনামূল্যে মেগা স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন

রাজগঞ্জ, ২৯ জুনঃ বেলাকোবায় বিনামূল্যে মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হল।রবিবার বেলাকোবা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ও নর্থবেঙ্গল হিউম্যান চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতায় বেলাকোবা হাইস্কুল প্রাঙ্গণে স্বাস্থ্য শিবির আয়োজিত হয়।

জানা গিয়েছে, এদিন প্রদীপ প্রজ্জলন ও বৃক্ষরোপন করে এই স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন ও রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় সহ অন্যান্যরা।মেগা স্বাস্থ্য শিবিরটি আজ সকাল থেকে শুরু হয়েছে যা বিকেল চারটে পর্যন্ত চলবে।

শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক দল যেমন জেনারেল মেডিসিন, স্ত্রীরোগ, শিশু রোগ, চর্মরোগ, হাড়ের সমস্যা ও চক্ষু চিকিৎসকরা রয়েছেন।এছাড়াও বিনামূল্যে ব্লাড প্রেসার ও ব্লাড সুগার পরীক্ষার সুবিধা রয়েছে।এদিন গরীব ও মেধাবী ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে সংবর্ধনা দেওয়া হয়।এছাড়া সকলের মধ্যে চারাগাছ বিতরণ করা হয়।

শিবিরে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের কর্মদক্ষ রণবীর মজুমদার, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রুপালি দে সরকার, শিকারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রভা কুজুর, রজনি মেনন সহ বিশিষ্ট সমাজসেবী সহ শিক্ষক-শিক্ষিকারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetgrandpashabetjokerbetmobilbahisjojobetCasibomCasibomkargabetpusulabetpusulabetholiganbetCasibomCasibomgrandpashabetmariobettürk ifşaurfa konteynerşanlıurfa konteynercasibom casibom holiganbetDeneme Bonusu Veren SitelerbahiscasinoultrabetgrandpashabetholiganbetjojobetholiganbetvdcasinosekabetmatbetimajbetgrandpashabetgrandpashabetDeneme Bonusu Veren SitelerŞans Casinoholiganbetazhar-itay.com grandpashabetpusulabetgobahishopbalabetgarantijojobet güncel girişbelugabahisDeneme Bonusu Veren Siteler 2026grandpashabetcasibompusulabetcasibomporn livegrandpashabetcasibombetgitromabetradissonbetcratosroyalbetgrandpashabetgrandpashabetholiganbetholiganbetjojobetjojobetjojobetmarsbahisgrandpashabetmarsbahispusulabetgrandpashabetjojobetjojobetjojobetjojobetpusulabetholiganbettambetmercurecasino girişbetplayMercurecasinocasibomgrandpashabetbettilt girişbettiltmatbetimajbetvdcasinomatbet güncel girişbetciopusulabetamkbet girişamkbetesbet girişibizabet girişibizabetjojobetcashwin girişbetgitjojobetgrandpashabetpusulabetgrandpashabet girişcasibom Built with ❤︎ by appycodes