পাচারের আগে এক কেজি ব্রাউন সুগার সহ গ্রেফতার দুই মহিলা

শিলিগুড়ি, ২১ আগস্টঃ এক কেজি মাদক সহ দুই মহিলাকে গ্রেফতার করলো আশিঘর ফাঁড়ির পুলিশ। ধৃতদের নাম সুলেখা খাতুন, মালদার বাসিন্দা এবং সুপ্রভা চক্রবর্তী নকশালবাড়ির বাসিন্দা।

পুলিশ সূত্রে খবর, আশিঘর ফাঁড়ির অন্তর্গত থারুঘাঁটি এলাকায় মাদক লেনদেনের পরিকল্পনা ছিল।গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এলাকায় অভিযান চালায়।সেখানে সন্দেহভাজন দুই মহিলাকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে এক কেজি ব্রাউন সুগার উদ্ধার হয়।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মালদা থেকে মাদক নিয়ে এসে ফাঁড়াবাড়ি এলাকায় হাতবদল করার পরিকল্পনা ছিল।ধৃত দুই মহিলাকে শুক্রবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes