জলপাইগুড়ির তিস্তা সেতুতে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত্যু দুজনের

জলপাইগুড়ি, ২১ আগস্টঃ জলপাইগুড়ির তিস্তা সেতুর উপর ভয়াবহ পথ দুর্ঘটনা।ঘটনায় মৃত্যু হল দুজনের।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ভুটানগামী একটি ট্রাক সেতুর উপর বিকল হয়ে দাঁড়িয়েছিল। চালক ট্রাকটি সারাই করার সময় পেছন থেকে আসা একটি কনটেনার সজোরে ট্রাকটিতে ধাক্কা মারে।দুর্ঘটনায় জেরে আটকে পড়ে দুই গাড়ির চালক।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ, সদর ট্রাফিক পুলিশ এবং ময়নাগুড়ি দমকলের একটি ইঞ্জিন। দীর্ঘক্ষণ চেষ্টার পর চালকদের উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় দুজনকেই জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে প্রথমে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। অপর চালকের অবস্থাও আশঙ্কাজনক ছিল। চিকিৎসা চলাকালীন তারও মৃত্যু হয়।

এদিকে দুর্ঘটনার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এলাকায়।যদিও পুলিশের তৎপরতায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes