অবৈধভাবে ভারতে প্রবেশ, শিলিগুড়িতে গ্রেফতার ৪ রোহিঙ্গা

শিলিগুড়ি, ২১ আগস্টঃ শিলিগুড়ির এনজেপি স্টেশনে জিআরপির অভিযানে ধরা পড়লো ৪ রোহিঙ্গা।ধৃতদের মধ্যে দুই যুবক এবং দুই যুবতী রয়েছে।ধৃতরা হল এনামুল হুসেন, নূর কাহিমা, এনায়েত উল্লাহ এবং জাইনু বিবি।

জিআরপি সূত্র জানা গিয়েছে, এই চারজন ২০১৭ সাল থেকে বাংলাদেশের কক্সবাজারের জামতলী ও কুতুপালং শরণার্থী শিবিরে বসবাস করছিল।গত ১৯আগস্ট অবৈধভাবে ভারতে প্রবেশ করে তারা।গতকাল এক দালালের সাহায্যে গুয়াহাটি থেকে কন্যাকুমারী-বিবেক এক্সপ্রেসে ওঠে।

এই খবর পায় জিআরপি।এরপরই এনজেপি স্টেশনে অভিযান চালায় জিআরপি’র এসওজি টিম। তল্লাশি ও জিজ্ঞাসাবাদে সন্দেহ হওয়ায় চারজনকেই আটক করা হয়।পরে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

ধৃত চার রোহিঙ্গাকে আজ জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। গোটা ঘটনার তদন্তে জিআরপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes