শিলিগুড়ি, ২১ আগস্টঃ শিলিগুড়ির শালুগাড়ায় আর্মি ক্যাম্পের কাছে ব্রেক ফেল হয়ে উল্টে গেল একটি চারচাকার গাড়ি।যদিও দুর্ঘটনায় হতাহতের কোন খবর নেই।
জানা গিয়েছে, চারচাকা গাড়িটিতে তিনজন শিলিগুড়ি থেকে শালুগাড়ার দিকে যাচ্ছিলেন, সেইসময় গাড়িটি ব্রেক ফেল হয়ে যায়।
চালক তৎক্ষণাৎ সতর্কতার সঙ্গে একটি স্পিড ব্রেকারের সামনে গাড়িটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, কিন্তু দ্রুতগতিতে থাকার কারণে গাড়িটি উল্টে যায়।যদিও গাড়িতে থাকা তিনজনই নিরাপদে আছেন।
