শিলিগুড়ি, ২১ আগস্টঃ শিলিগুড়ির মিত্র সম্মিলনী হলে গুরুত্বপূর্ণ যোগদান কর্মসূচির আয়োজন করলো পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি।পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির পর্যবেক্ষক প্রকাশ যোশীর হাত ধরে কংগ্রেসে যোগদান করলেন বহু কর্মী সমর্থক।
এদিনের যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। প্রদেশ পর্যবেক্ষক প্রকাশ যোশী নতুন সদস্যদের হাতে কংগ্রেসের পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান।
কংগ্রেস নেতৃত্বের দাবি, রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সাধারণ মানুষের আস্থা ও সমর্থন ক্রমশ দলের দিকে বাড়ছে।উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ শহর শিলিগুড়িতে এই যোগদান কর্মসূচি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।এই যোগদান আগামী দিনে উত্তরবঙ্গে কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করছে দল।
