শিলিগুড়ি, ২৩ সেপ্টেম্বর: চুরির অভিযোগ পাওয়ার পরই তদন্তে নেমে চুরি যাওয়া সোনার গয়না উদ্ধার করলো মাটিগাড়া থানার পুলিশ। ঘটনায় দুই রাজমিস্ত্রিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম রামকুমার বর্মন এবং সচিন মাঝি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাটিগাড়া বাজারে চায়ের দোকান চালান বিমলা ঝা। প্রতিদিনের মত গতকালও সোনার গয়না দোকানে নিয়ে গিয়েছিলেন তিনি। রাতে বাড়ি ফেরার আগে ব্যাগ খুলে দেখতে পান, গয়নাগুলো নেই। চুরি যাওয়া গয়নার মধ্যে ছিল দুটি বালা, এক জোড়া কানের দুল এবং একটি সোনার চেন।যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লক্ষ টাকা।
ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করা হয়।এরপরই দ্রুত তদন্তে নামে মাটিগাড়া থানার পুলিশ।দোকানের পেছনে নির্মাণকাজে যুক্ত দুই রাজমিস্ত্রিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।জিজ্ঞাসাবাদের পর মাটিগাড়ায় সচিন মাঝির ভাড়া বাড়িতে তল্লাশি চালিয়ে সমস্ত সোনার গয়না উদ্ধার করা হয়।এরপর দুজনকে গ্রেফতার করে পুলিশ।ধৃত দুজনকে আজ আদালতে পেশ করা হয়েছে।





