শিলিগুড়ি, ২২ সেপ্টেম্বর: ইন্ডিয়ান চেম্বার অব কমার্স এর নর্থ বেঙ্গল চ্যাপ্টারের উদ্যোগে এবং সিজি কর্প গ্লোবালের সহযোগিতায় শিলিগুড়ির ফর্চুন সিলেক্ট, আইটিসি-তে আয়োজিত হল ‘দ্য সাকসেস মন্ত্র’ অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি তথা সিজি কর্প গ্লোবালের চেয়ারম্যান বিনোদ চৌধুরী।
অনুষ্ঠানে ব্যবসায়ী মহলের সদস্য, উদ্যোক্তা, পেশাজীবী এবং তরুণ প্রজন্মের প্রতিনিধিরা অংশ নেন। এদিন বিনোদ চৌধুরী তার অভিজ্ঞতা, নেতৃত্ব, ব্যবসায়িক ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ এবং নেপাল থেকে আন্তর্জাতিক স্তরে ব্যবসা গড়ে তোলার অভিজ্ঞতা উপস্থিত সকলের সঙ্গে ভাগ করে নেন।
এরপর সরাসরি মতবিনিময় এবং প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত সকলে বিভিন্ন বিষয়ে বিনোদ চৌধুরীর কাছে প্রশ্ন রাখেন এবং তার অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি জানার সুযোগ পান।
অনুষ্ঠানে বিনোদ চৌধুরীর লেখা ‘মেড ইন নেপাল’ বইটির আনুষ্ঠানিক প্রকাশ করা হয়।আইসিসি নর্থ বেঙ্গল চ্যাপ্টারের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যবসায়ীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করা এবং আলোচনার একটি প্ল্যাটফর্ম তৈরি করাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।





