শিলিগুড়ি, ১২ আগস্টঃ সাইবার জালিয়াতির ঘটনা রুখতে সাধারণ মানুষকে সচেতন করার কাজ শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।সাইবার ও এটিএম জালিয়াতির বিরুদ্ধে পুলিশের তরফে ক্রমাগত প্রচার চালানো হচ্ছে।
শিলিগুড়ি এবং আশেপাশের প্রায় ১৩৪টি স্কুলে সাইবার সচেতনতা অভিযান চালানো হচ্ছে।এখনও পর্যন্ত প্রায় ৫০টি স্কুলে এই অভিযান সম্পন্ন হয়েছে। ছাত্রছাত্রীদের সাইবার জালিয়াতির বিভিন্ন পদ্ধতি এবং কিভাবে তা এড়ানো যায় সেই সম্পর্কে অবগত করা হচ্ছে।
এদিকে মাটিগাড়া থানা এবং মেডিকেল ফাঁড়ির পুলিশ এটিএম প্রতারণার ঘটনায় মামলায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে।
পুলিশ কমিশনার সাধারণ মানুষকে তাদের এটিএম কার্ড, পিন, ওটিপি ও ব্যাঙ্কের গোপনীয় তথ্য অপরিচিতদের সাথে শেয়ার না করার অনুরোধ করেছেন। যেকোনো সন্দেহজনক কার্যকলাপ দেখলে অবিলম্বে পুলিশকে জানাতে বলা হয়েছে।শহরের মানুষকে সুরক্ষিত রাখতে সাইবার ও এটিএম জালিয়াতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার সৈয়দ ওয়কার রাজা।
