নকশালবাড়ি, ৭ অক্টোবর: সামনেই দূর্গাপূজা। পুজোর মরশুমে সকলের মুখে হাসি ফোটাতে উদ্যোগ নিল নকশালবাড়ি সারদা বিদ্যামন্দির হাইস্কুল।
এদিন নকশালবাড়ি বিবেকানন্দ সেবা ভারতীর সহযোগিতায় দুঃস্থ, বিশেষ চাহিদাসম্পন্ন, চা শ্রমিকদের নতুন বস্ত্র বিতরণ করা হয়। এদিন মোট ৩০০জনকে নতুন বস্ত্র উপহার দেওয়ার পাশাপাশি আহার সেবা প্রদান করা হয়।
বিবেকানন্দ সেবা ভারতীর তরফে রামাকান্ত মহন্ত ও সারদা বিদ্যামন্দিরের প্রধান আচার্য সুজিত দাস উপস্থিত ছিলেন।





