শিলিগুড়ি, ৭ অক্টোবরঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘ ২৫ বছরের জনসেবা ও দেশবাসীর প্রতি তার অবদানের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে শিলিগুড়িতে বিজেপির উদ্যোগে শুরু হল ‘সেবা জ্যোতি যাত্রা’।
বুধবার বাঘাযতীন পার্ক থেকে এই বিশেষ যাত্রার আনুষ্ঠানিক সূচনা হয়। রবীন্দ্র মঞ্চে নানান অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।এই যাত্রা শিলিগুড়ি শহরের বিভিন্ন রাস্তা ও গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করবে। যাত্রার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনকল্যাণমূলক কাজ, মানুষের সেবা এবং দেশের উন্নয়নের বার্তা সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে।
‘সেবা জ্যোতি যাত্রা’র সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী নেত শঙ্কর ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন দলের নেতা-নেত্রী সহ বিজেপির বিভিন্ন স্তরের কর্মী-সমর্থকরা।
বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৫ বছরের জনসেবা ও মানুষের কল্যাণে তার ভূমিকার বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই যাত্রার অন্যতম প্রধান লক্ষ্য।





