শিলিগুড়ি, ৪ সেপ্টেম্বরঃ ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে শিলিগুড়ি পুরনিগমের ৪৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত চাঁদমুনি এলাকায় চুরির ঘটনা।লক্ষাধিক টাকা চুরি করে চম্পট দিল চোর।
জানা গিয়েছে, রবিবার চাঁদমুনি এলাকার বাসিন্দা কিশোর কুমার সাহা তাঁর স্ত্রীকে নিয়ে ঘোষপুকুরে আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন।এরপর ফিরে দেখতে পান বাড়ির গেটের তালা ভাঙা রয়েছে।ঘরের ভেতরে ঢুকতেই দেখতে পান সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।শুধুমাত্র কিশোর সাহার ঘরেই নয় তাঁর বাড়িতে ভাড়া থাকা একটি ঘরেও চুরির ঘটনা ঘটেছে।দুটি ঘর থেকেই লক্ষাধিক টাকার সোনার অলঙ্কার চুরি করে চম্পট দিয়েছে চোর।
এদিন কিশোর কুমার সাহা জানান, গতকাল সন্ধ্যেয় স্ত্রীকে নিয়ে ঘোষপুকুরে গিয়েছিলাম।সেইসময় বাড়িতে কেউ ছিল না।সেই সুযোগে চুরির ঘটনা ঘটেছে।





