ফুলবাড়ি ২৭ অক্টোবরঃ ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের গোড়ামোড় সংলগ্ন নাওয়াপাড়ায় ফের চুরির ঘটনা।উধাও নগদ টাকা-মোবাইল-ল্যাপটপ।
জানা গিয়েছে, বাড়ির লোকজনের ঘুমিয়ে থাকার সুযোগে ঘর থেকে নগদ টাকা, দুটি মোবাইল ফোন, ল্যাপটপ ও জামাকাপড় চুরির অভিযোগ উঠেছে। পরপর চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে এলাকাবাসীর মধ্যে। চুরির ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে।
এই বিষয়ে সৌরভ দাস জানান, রাতে তিনি ঘরে ঘুমিয়ে ছিলেন। কিন্তু কখন চোর ঘরে ঢুকে জিনিসপত্র নিয়ে চম্পট দেয়, তা তিনি বুঝতে পারেননি।
তার অভিযোগ, ঘর থেকে একটি ল্যাপটপ, দুটি মোবাইল ফোন এবং প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা চুরি হয়েছে। চুরি যাওয়া ল্যাপটপের দাম প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকা এবং দুটি মোবাইলের দাম প্রায় এক লক্ষ টাকা।
এদিকে পরপর চুরির ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা।পুলিশ প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা।সিসিটিভি ফুটেজের সূত্র ধরে চুরির ঘটনায় জড়িতদের চিহ্নিত করার দাবি উঠেছে এলাকায়।





