শিলিগুড়ি, ২৭ অক্টোবরঃ মাটিগাড়া থানার পুলিশের অভিযানে ২৭ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেফতার হলেন এক মহিলা। ধৃত মহিলার নাম মাহিনুর বেগম। সোমবার সন্ধ্যায় বিশ্বাস কলোনিতে একটি বাড়িতে অভিযান চালিয়ে মহিলাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। তল্লাশিতে বাড়ি থেকে ২৭ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। মাদক কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এনডিপিএস আইনে মহিলাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত শনিবারও একই এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ২৮৫ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছিল পুলিশ।সেই ঘটনায় মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ননদ ও বৌদিকে গ্রেফতার করা হয়। বর্তমানে তারা দুজনেই পুলিশি হেফাজতে রয়েছে।





